কৃষকের মুখে হাসি : কৃষিপণ্য সংরক্ষণে চালু হলো ‘ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ’
কৃষিপ্রধান উপজেলা নাসিরনগরে কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের সুযোগ বাড়াতে ‘ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) নাসিরনগর মডেল মসজিদ সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন। সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন, সৈয়দ আবু সারোয়ার, উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নাসিরনগর কৃষিপ্রধান এলাকা হওয়ায় এখানে বিপুলসংখ্যক মানুষ কৃষির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রতিবছর বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদন হলেও সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কৃষকদের অনেক সময় উৎপাদিত পণ্য দ্রুত ও তুলনামূলক কম দামে বিক্রি করতে হয়। বিশেষ করে পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের ক্ষেত্রে এ ধরনের কোল্ড স্টোরেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংশ্লিষ্টরা জানান, ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ চালুর ফলে স্থানীয় কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য কিছু সময় সংরক্ষণ করে বাজার পরিস্থিতি বিবেচনায় বিক্রি করার সুযোগ পাবেন। এতে কৃষিপণ্যের অপচয় কমানোর পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
কৃষকদের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজারজাত ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করতে নাসিরনগরে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় কৃষিসংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied