নারীর অগ্রগতিতেই গড়ে উঠবে বাংলাদেশ রাণীনগর নবীনবরণে সংসদ সদস্য রেজু
স্বনির্ভর বাংলাদেশের মূল ভিত্তি নারী শিক্ষা ও অগ্রগতি এমপি রেজু এদেশের নারীরা আজ আর সমাজ বা পরিবারের বোঝা নয় মেধা শ্রম ও একাগ্রতা দিয়ে তারা প্রতিটি ক্ষেত্রে দেশের গৌরব ছড়িয়ে দিচ্ছে।
রাণীনগর মহিলা কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।নতুনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, শিক্ষা থেকে শুরু করে দেশ পরিচালনাসহ সব অঙ্গনেই এখন নারীদের জয়জয়কার। পুলিশ প্রশাসন চিকিৎসা, অর্থনীতি, কৃষি, শিল্প এমনকি ক্রীড়াজগতেও নারীরা বিশ্বদরবারে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে সম্মানিত করছে।
শিক্ষাক্ষেত্রে মেয়েদের অভাবনীয় অর্জনের চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন,বর্তমানে দেশে চিকিৎসাবিদ্যায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ৫৫ শতাংশই ছাত্রী এবং ৪৫ শতাংশ ছাত্র। শুধু মেডিকেলই নয় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও মেয়েরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে এগিয়ে চলেছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, যেন তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে এবং পরিবার, এলাকা ও সমগ্র দেশের মুখ উজ্জ্বল করে। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে রাণীনগর মহিলা কলেজের অবকাঠামোগত উন্নয়ন, নতুন ভবন নির্মাণ এবং প্রতিষ্ঠানটি সরকারীকরণের ইতিবাচক প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রাণবন্ত অনুষ্ঠানে বিশেষ ও অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি দিয়ে অনুষ্ঠানকে সানন্দ করেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু, প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু এবং কোষাধ্যক্ষ জিল্লুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ