ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তাড়াশে বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ২:৩২

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এক বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃক্ষ রোপন অভিযান বাস্তবায়নের জন্য সিরাজগঞ্জ জেলা এনজিও সমন্বয় মিটিংয়ে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)-এর আয়োজনে বাশবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংস্থার সুবিধাভোগীদের মাঝে ৬০০টি বনজ ,ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র উপ-পরিচালক  মোঃ আশরাফুল আলম পলাশ।

বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র নির্বাহী পরিচালক মোঃ করিম বকস বলেন, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও সামাজিক বনায়নের বার্তা ছড়িয়ে দিতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।  

এ সময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র সমন্বয়কারী মোঃ মহসীন আলী  ও সিআরসি মোছাঃ নারগিছ খাতুন প্রমুখ।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ