শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লার সভাপতির পদের কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমদাদ হোসেন মোল্লার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। দলের সুনাম অক্ষুণ্ন রাখা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তার টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির পদের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমদাদ হোসেন মোল্লাকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে সংগঠনের কোনো কর্মকাণ্ডে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত আদেশে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ উল্লেখ করা হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে এমদাদ হোসেন মোল্লার বিরুদ্ধে ঠিক কী ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ড বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত