ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ২:৪১

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে একটি সফল অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। সদর মডেল থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. আনারুল হক (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ১টা ১০ মিনিটে সদর মডেল থানাধীন দেবীনগর ইউনিয়নের মিরটুলী গ্রামে এই অভিযান চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিকনির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. এনামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক কারবারি আনারুল হকের বসতবাড়িতে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

​অভিযানকালে আসামির হেফাজত থেকে ৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। ধৃত আনারুল হক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মিরটুলী গ্রামের মৃত আফসার আলী ও মোসা. ফাতেমা বেগম দম্পতির ছেলে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

​মাদক সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই এই সামাজিক ব্যাধি রোধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন