ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ২:৪৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ত হাঁসপয়েন্টে মনিং সান হোটেলের সামনে( গজারিয়া,হোসেন্দী, বালুয়াকান্দি,টেংগারচর) ও ভবেরচর সমিতি মার্কেট  এর সামনে ( ভবেরচর, ইমামপুর,বাউশিয়া,গুয়াগাছিয়া) এলাকায় হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকেই উপজেলার মেঘনা ব্রিজের পূর্ব প্রান্ত ও ভবেরচর সমিতি মার্কেট থেকে মহাসড়কের কুমিল্লামুখী লেনে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে অবস্থান গ্রহণ করেন। এ সময় সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, রফিকুল ইসলাম ভিপি মাসুম, এম ইসহাক আলী, মো. আহসান উল্লাহ, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক  মোজাম্মেল হক মুন্নাসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এ সময় মো. কামরুজ্জামান রতন বলেন, ‘প্রধানমন্ত্রী ফেনী যাওয়া উপলক্ষে ঢাকা থেকে ফেনী পর্যন্ত প্রতিটি নির্বাচনী এলাকায় নেতাকর্মীরা অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করছেন। মুন্সিগঞ্জ-৩ আসনের সাধারণ মানুষ, কৃষক, জেলে, যুবক, ছাত্রসহ বিএনপির নেতাকর্মীরাও তাদের অবস্থান তুলে ধরার জন্য মহাসড়কে অবস্থান করছেন।’
তিনি আরও বলেন,  ‘প্রধানমন্ত্রীও আমাদের অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।  প্রধানমন্ত্রী কর্তৃক 'কৃষক কার্ড' বিতরণের ঐতিহাসিক পাইলট প্রকল্পে সারা দেশের মধ্যে গজারিয়া উপজেলা অন্তর্ভুক্ত হওয়া গজারিয়াবাসীর জন্য এক অনন্য গৌরবের বিষয়। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন