ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ২:৪৬

বাগেরহাটের রামপালে ডিজিটাল লেনদেন ব্যবস্থার অগ্রগতি ও এক দেশ এক কিউআর লেনদেন বাস্তবায়নের লক্ষ্যে ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত সচেতনতামূলক ক্যা¤েপইন ও সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে অগ্রণী ব্যাংক পিএলসি (ভাগাশাখা, গিলাতলা শাখা, চুলকাটি শাখা, মোংলা পোর্ট শাখা)-এর যৌথ আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয় ও রামপাল উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। অগ্রণী ব্যাংক পিএলসি  বাগেরহাট অঞ্চল প্রধান  ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোড়ের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী ও বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক নাফিউল করিম । সভায় বক্তারা নিরাপদ, স্মার্ট ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার নানাদিক তুলে ধরেন। নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে এবং দ্রুত ও সহজে কেনাকাটা ও লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর ব্যবহারের গুরুত্ব স¤পর্কে উপস্থিত সবাইকে অবহিত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন