জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
পিরোজপুরের জিয়ানগরে আর্ন্তজাতিক প্রবীন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে ০১ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও রূপসী বাংলা উন্নয়ন সংস্থা যৌথভাবে স্থানীয় প্রবীনদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জিয়ানগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ ওয়ালিউর রহমান রুবেল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা আঃ মান্নান হাওলাদার, প্রবীন শিক্ষক(অবসর) মোঃ হারুন অর রশিদ, এনামুল কবির, হামেদ জোমাদ্দার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন প্রবীনরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ, তাদের অভিজ্ঞতা ও যোগ্যতাকে মুল্যায়ন করতে হবে। প্রবীনরা যেন তাদের সহায় সম্পত্তি কারো নামে লিখে দিয়ে নিজেরা নিস্বঃ না হয় এ বিষযে নতুন করে ভাবতে হবে। সভাটি সঞ্চালনা করেন কর্মসূচী সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন। সভা শেষে আয়োজক সংস্থার পক্ষ থেকে সকল অংশগ্রহনকারীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত