রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
রাজধানীর উত্তরায় খেলতে গিয়ে রুমের ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে আটকে পড়া জমজ দুই শিশুকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার পাকুরিয়া বাজারের হোসেন মঞ্জিলে এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ওই সময় মো. আতিকুল ইসলাম নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার ভায়রার জমজ দুই ছেলে খেলাধুলা করতে গিয়ে রুমের ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। তখন তাদের মা রান্নাঘরে এবং বাবা ডাইনিং রুমে ছিলেন। বিষয়টি টের পেয়ে মা-বাবা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় ভেতরে থাকা দুই শিশু কান্নাকাটি করছিল।
তিনি আরও জানান, ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার সজিব মিয়া। পরে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বিষয়টি উত্তরা ফায়ার সার্ভিসকে জানানো হয়। ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার আল আমিন সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে সমন্বয় ও কার্যক্রম তদারক করেন। সংবাদ পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ২৮ মাস বয়সী জমজ দুই ভাই জাহির ও সাহিবকে উদ্ধার করে।
উত্তরা ফায়ার সার্ভিসের লিডিং অফিসার মানিক ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
aliul / aliul
বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান
সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির
রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরিতে বৈষম্য সৃষ্টি করা হবে না
মিষ্টির বিরুদ্ধে তদন্তে সত্যতা পেলে চার্জশিট হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার
জাতীয় তাফসির প্রতিযোগিতায় নিবন্ধন ২ হাজার ৫৮০ জনের
বিদেশে পাচার করা সম্পদ ফেরত আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়ার সুপারিশ
অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা
রুমে আটকে ছিল জমজ দুই শিশু, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
আনসারের তিন আইন একীভূত করে হবে ‘আনসার বাহিনী আইন’ : স্বরাষ্ট্রমন্ত্রী
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন