ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ৩:৫৮

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” (The Age of Longevity: Rethinking Systems for Longer Lives) প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে প্রবীণ নাগরিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোরাদ হোসেন। প্রবীণ নাগরিকদের পক্ষে বক্তব্য রাখেন শহীদ চৌধুরী, ইমদাদুল হক মোল্লা ও শেখ ফরিদ আহমেদ।

বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে প্রবীণদের অবদান অনস্বীকার্য। তাঁদের সুরক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং অভিজ্ঞতাকে সমাজের কল্যাণে কাজে লাগাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে প্রবীণবান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত কার্যক্রম জোরদারের আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান কয়েকজন প্রবীণ ব্যক্তির হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন।

এ সময় জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দৈনিক যুগকথার সম্পাদক এস কে এম মাহবুবুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন