পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল "দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা"দিবসটি উপলক্ষে (১ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টায় রিকের আয়োজনে পিরোজপুর শহরে একটি বর্ণাঢ্য র্যালি ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ওমান ভবন হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রিকের বিভাগীয় মহা ব্যবস্থাপক মো নাসির উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইনুল আহসান মুন্না, সমন্বয়কারী, রিক, আইএসআইজিওপি প্রকল্প।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহীন রেজা, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো শাহাবুদ্দিন শিকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।আরো বক্তব্য রাখেন উদ্দীপনের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস, সাবেক পৌর কাউন্সিলর মিনারা বেগমসহ প্রবীণ ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কমিটির সভাপতি-সম্পাদকসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। বক্তারা প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন