ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চর গাবসারা মৌজার ১৭টি সিটের বিআরএস ১৯৯৬ জরিপ বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ১৩ গ্রামের জমির মালিকরা। বৃহস্পতিবার (১ অক্টোম্বর) সকালে ভূঞাপুর প্রেসক্লাবে এ সম্মেলন করেন।
জানা যায়, ১৯৯৬ সালে এ উপজেলায় বিআরএস জরিপের কাজ শুরু করে ভূমি মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় গাবসারা ইউনিয়নের চর গাবসারা মৌজায় ১৭টি সিটে নকশার কিস্তার কাজ শেষ করে ডিপি খতিয়ান তৈরি করে মাঠ পরচা বিতরণ করে ভূমি মালিকদের মধ্যে। ১৯৯৭ সালে ভূমি মাঠ পরচা প্রদান করে। ১৯৯৯ সালে এ্যাটেস্টেশনের কাজ শেষ করে। এতে প্রায় ১০ হাজার খতিয়ানের উপর প্রায় তিন শতাধিক ৩০ ধারা আপত্তি দেয়া হয়। ২০১১ সাল পর্যন্ত সেসব আপত্তি যথাযথ শুনানীর মাধ্যমে নিস্পত্তি করা হয়। পরবর্তীতে ৩১ ধারা আপত্তি চলাকালিন সময়ে অজ্ঞাত কারণে জরিপ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এদিকে জরিপ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়াতে এ মৌজায় হাল নাগাদ খাজনা ও খারিজও বন্ধ হয়ে যায়। ফলে জমি বেচা-কেনা, ব্যাংক ঋণ থেকে বঞ্চিত হয়ে পরে প্রায় ১৩ গ্রামের মানুষ। ফলে বাধ্য হয়ে গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখ পূর্বের জরিপ বহাল রাখার দাবীতে এলাকার প্রায় ১০ হাজার ভুক্তভোগীর স্বাক্ষর সম্বলিত মহা পরিচালক জরিপ অধিদপ্তর বরাবর আবেদন করেন। পরে জরিপ অধিদপ্তর কর্তৃক সরেজমিনে পরিদর্শনের জন্য একটি টিম গঠন করেন। কিন্তু তারা পরিদর্শন শেষে এ মৌজাটি নদী প্রবাহিত বলে প্রতিবেন দেন।
ভুক্তভোগীদের দাবী, এ প্রতিবেদন সম্পূর্ণ অযৌক্তিক। কারণ, এ মৌজার চারিদিকে সকল মৌজার জরিপ চুড়ান্ত হয়েছে অনেক আগেই। শুধু মাত্র একটি মৌজাতে নদী হতে পারে না।
এ প্রতিবেদনের প্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মৌজাটির জরিপ বাতিল করে নতুন ডিজিটাল জরিপ করার নির্দেশ দেন জরিপ অধিদপ্তর। যার ফলে ফুসে উঠে প্রায় ১৩ গ্রামের মানুষ।
এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম শাপলা। বিএনপি নেতা আক্তার হোসেন ফকির, ইউপি সচিব মোঃ সোহরাব হোসেন প্রমুখ।
এ ছাড়া পূর্বের জরিপ বহালের দাবীতে গত ২৭ সেপ্টেম্বর গোবিন্দাসী-টাঙ্গাইল রোডে এবং তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহা সড়কের কুঠিবয়ড়া নামক স্থানে মানববন্ধন করেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন