ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ৩:৫৯

 চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গুঠইল (জামাইপাড়া) গ্রামের জরাজীর্ণ সড়কের কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সড়কটি সংস্কারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনা হলে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নির্দেশনায় সম্প্রতি সড়কটি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমির ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পৌর সার্ভেয়ার মো. আরিফুল ইসলাম। তাঁরা সড়কটির বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা সড়কটির সংস্কারকাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তাঁরা।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন