আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
‘প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করি’—এই প্রত্যয়কে সামনে রেখে পটুয়াখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রবীণদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. শহীদ হোসেন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহসিন উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম ফজলুল করিম, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম লিটন, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, আজকের প্রবীণরাই একদিন তরুণ ছিলেন। তাঁদের শ্রম, ত্যাগ, অভিজ্ঞতা ও অবদানের ওপর দাঁড়িয়েই গড়ে উঠেছে আমাদের পরিবার, সমাজ ও দেশ। তাই জীবনের শেষ সময়ে তাঁদের অবহেলা নয়; বরং ভালোবাসা, সম্মান, নিরাপত্তা ও যথাযথ যত্ন দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
তাঁরা আরও বলেন, একটি সমাজ কতটা মানবিক, তা অনেকাংশেই বোঝা যায় সেই সমাজ তার প্রবীণদের কতটা সম্মান ও যত্ন করে। প্রবীণদের মুখে হাসি ফোটানো মানে আমাদের নিজেদের ভবিষ্যৎকে সম্মান করা। কারণ আজ যাঁরা প্রবীণ, আগামী দিনে আমরাও সেই পথের যাত্রী।
আলোচনা সভায় প্রবীণদের একাকিত্ব দূর করা, পরিবারে তাঁদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা, উন্নত চিকিৎসাসেবা ও সামাজিক নিরাপত্তা প্রদান এবং তাঁদের জীবনমান উন্নয়নে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রবীণ ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার
আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র্যালি ও আলোচনা সভা
নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম
ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন