ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ৪:৪

ঢাকার আশুলিয়ায় বংশানুক্রমে পাওয়া দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি রাস্তার অজুহাত দেখিয়ে জবরদখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী  চক্রের বিরুদ্ধে।
‎
‎এ ঘটনায় সম্পত্তির মালিক মোঃ আবুল কাসেম (৬৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা সাভার বরাবর লিখিত আবেদন করে প্রয়োজনীয় ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন ধনঞ্জয়পুর মৌজায় সিএস, এসএ, আরএস ও বিআরএস রেকর্ডভুক্ত ৮৫.১৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন আবুল কাসেম। পৈতৃক সূত্রে পাওয়া ওই সম্পত্তিতে তিনি বাউন্ডারি ওয়াল, ঘর নির্মাণ এবং ফলজ-বনজ গাছ লাগিয়ে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন।
‎
‎আবুল কাসেমের অভিযোগ, স্থানীয় আবুল হাশেম (৬৫), আব্দুল মান্নান (৪৮), মোঃ দেলোয়ার (৩৫), মোফাজ্জল (৩০) সহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করছে। 
‎এলাকাবাসীর চলাচলের জন্য মানবিক কারণে তিনি নিজ জমির উত্তর পাশে ৪৩৫ ফুট দীর্ঘ ও ৭ ফুট প্রশস্ত একটি রাস্তা ব্যবহারের সুযোগ দেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে এখন সম্পত্তির আরও তিন দিক দিয়ে রাস্তা নেওয়ার কথা বলে জমি দখলের চেষ্টা করা হচ্ছে। এতে তার প্রায় ৫৭ লাখ টাকা মূল্যের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি দাবি করেন।
‎
‎তিনি আরও অভিযোগ করেন, বাধা দেওয়ায় প্রতিপক্ষরা তার ঘর ভাঙচুর, ২০টি গাছ কেটে ফেলা এবং সীমানা প্রাচীর নষ্ট করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেছে। বসতবাড়ি নির্মাণের জন্য আনা ইট-বালু-সিমেন্ট নষ্ট করে আরও ১০ লাখ টাকার ক্ষতি করা হয়েছে।
‎
‎সর্বশেষ ২৭ সেপ্টেম্বর ২০২৬ সকালে ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে জবরদখলের চেষ্টা করে। বাধা দিলে আবুল কাসেম ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
‎
‎এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
‎এ বিষয়ে ভুক্তভোগী আবুল কাশেম জানান, জনস্বার্থে রাস্তা বাবদ স্থানীয়দের সাথে যৌথ আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ ছাড় দিয়ে জমি ছেড়ে দিলেও পরিকল্পিতভাবে আরো ক্ষতি করে জোরপূর্বক অন্য একটি রাস্তাবাবদ জমি দখলের পাঁয়তারার বিরুদ্ধে  প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা চাই বলে জানান।
‎আশুলিয়া থানা অফিসার ইনচার্জ মােঃ তরিকুল ইসলাম বলেন, আইনগতভাবে যে পদক্ষেপ নেয়া প্রয়োজন অবশ্যই আমরা পদক্ষেপ নেব। 
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টা অবহিত হলাম, আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন