দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে তাঁকে স্বাগত জানাতে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উৎসুক জনতা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে তাঁর গাড়িবহর দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করার সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর অতিক্রম করার মুহূর্তে তাঁকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, মেঘনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম এ মিজানুর রহমান, দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ চৌধুরী এবং মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর গাড়িবহর দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করার সময় নেতাকর্মীদের স্লোগান ও সাধারণ মানুষের উপস্থিতিতে মহাসড়কের ওই অংশে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। তাঁর ফেনী সফরকে কেন্দ্র করে দাউদকান্দিতে বিএনপি নেতাকর্মীদের এ উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত