ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১-১০-২০২৬ দুপুর ৪:৪৪

“এই স্লোগান দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে  উৎসবমুখর পরিবেশে ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার  সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ​রাজস্থলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লিছা চাকমা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলক নির্বাহী অফিসার মো: ইউছুফ হাসান প্রবীণদের সম্মান ও সুরক্ষা সুনিশ্চিত করার ওপর জোর দিয়ে  বক্তব্যে তিনি বলেন, ​প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার উৎস। 
তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবার ও সমাজ সব পর্যায়েই প্রবীণদের সম্মান ও উপযুক্ত মর্যাদা দিতে আমাদের সবার এগিয়ে আসার আহবান জানান । 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, নওশাদ খান, প্রাণী সম্পদ অফিসার আবদুল নোমান, সাংবাদিক আজগর আলী খান, জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা প্রমুখ। ​উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ,  গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ নাগরিকরা উক্ত র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভার পর সমাজ সেবা বিভাগের উদ্যােগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋণ গ্রহীতাদের  ২১ জনের মধ্যে  মোট দশ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে । 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ

ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ

ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক

শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত

শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ

গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক