ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১-১০-২০২৬ বিকাল ৫:৭
‘আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬’ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।
আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজে তাদের যথাযথ যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বানও জানান বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবীণরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক