ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১-১০-২০২৬ বিকাল ৫:৯
পটুয়াখালীর গলাচিপায় সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “বরিশাল বিভাগের দারিদ্র্যপীড়িত উপজেলায় সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রকল্পভুক্ত সদস্যদের হাতে ঋণের চেক তুলে দেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। এ সময় সমবায় বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিসহ প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে মোট ছয়টি প্রকল্পের আওতায় ঋণের চেক বিতরণ করা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—মাছ চাষ, পোল্ট্রি মুরগির খামার, সেলাই মেশিন, গবাদিপশু প্রজননসহ বিভিন্ন স্ব-কর্মসংস্থানমূলক কার্যক্রম।
 
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, বেকারত্ব হ্রাস এবং দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঋণপ্রাপ্ত সদস্যদের যথাযথ পরিকল্পনার মাধ্যমে ঋণের অর্থ বিনিয়োগ করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানানো হয়।
 
সভায় অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
 
অনুষ্ঠানটি আয়োজন করে সমবায় অধিদপ্তর, ঢাকার “বরিশাল বিভাগের দারিদ্র্যপীড়িত উপজেলায় সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি” প্রকল্প। এতে সার্বিক সহযোগিতা করে উপজেলা প্রশাসন, গলাচিপা এবং জেলা সমবায় কার্যালয়, পটুয়াখালী।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক