ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১-১০-২০২৬ বিকাল ৫:৩৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার নিলফা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম।

অভিযানে জয় ফার্মেসির মালিক পারভেজ আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার পাশাপাশি ফার্মেসির লাইসেন্স না থাকার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় জরিমানা করা হয়।

অন্যদিকে মোল্লা মেডিকেলের মালিক হেদায়েত মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর প্রতিষ্ঠানে অবৈধ, মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ রাখার পাশাপাশি নমুনা ওষুধ সংগ্রহ করে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় একই আইনের ৪০(খ) ও (গ) ধারায় জরিমানা করা হয়।

অভিযানকালে ঔষধ প্রশাসন, গোপালগঞ্জের তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক, টুঙ্গিপাড়া থানার পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, ওষুধের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। একই ধরনের অপরাধ পুনরায় করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক