ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৬ বিকাল ৫:৫২

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। বিগত স্বৈরাচার সরকার ১৭ বছর শুধু নিজেদের উন্নয়ন করে গেছে। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুই করেনি। বর্তমান সরকার প্রত্যেকটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে যুবকদের দক্ষ করার উদ্যোগ নেয়া হয়েছে। যাতে করে যুবকরা প্রশিক্ষণ গ্রহন করে নিজেরাই স্বাবলম্বি হতে পারে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে ভোলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ " প্রকল্পের ৮ম ব্যাচ এবং "এআই প্রশিক্ষণ " প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষন কর্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ডিভাইজের হাত থেকে আমাদের সন্তানদের দুরে রাখতে চাই। তাই ৪র্থ শ্রেনী থেকে খেলাধূলা নামক একটি বই পাঠ্যপূস্তকে সংযোজন করে তা বাধ্যতামূলক করা হচ্ছে। যাতে করে খেলাধূলায় উদ্ভূদ্ধ করে সমাজ ব্যবস্থার একটি গুনগত পরিবর্তন আনা যায়।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধূলার বিকল্প নেই। তৃনমূল পর্যায় থেকে যাতে দক্ষ খেলোয়ার গড়ে উঠে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে পারে তার জন্য  আমরা প্রত্যেকটি উপজেলায় একটি করে স্টেডিয়াম তৈরী করবো। এ সময় তিনি প্রত্যেক উপজেলায় একটি করে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষনা দেন।

ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ মাহাবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড. শেখ মোঃ জোনায়েদ হোসেন, ভোলা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা পুলিশ সূপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওসার সহ প্রমুখ। এছাড়াও প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অভিজ্ঞতা বিনিময়ে করেন যুব ফ্রিল্যান্সিং ১ম ব্যাচের প্রশিক্ষনার্থী জিনান মাহামুদ, এআই প্রশিক্ষনার্থী ফাতেমা বেগম মীম, ৮ম ব্যাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষনার্থী ফারজানা শিমু।

এ সময় উপস্থিত ছিলেন, , জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমাইউন কবির সোপান সহ জেলা যুব ও ক্রীড়া অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক "ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ " প্রকল্পের ৮ম ব্যাচ এবং "এআই প্রশিক্ষণ" এর উদ্ভোধন ঘোষনা করেন। পরে প্রকল্পের ৬ জন দক্ষ প্রশিক্ষনার্থীকে একটি করে ল্যাপটপ বিতরন করেন। 

এ ছাড়া সকালে প্রতিমন্ত্রী প্রশিক্ষনার্থীদের উদ্ভাবনী একটি বায়োগ্যাস প্ল্যান্ট উদ্ভোধন করেন। উল্লেখ্য তিনি বুধবার রাতে ঢাকা থেকে লঞ্চ যোগে একদিনের সফরে আজ ভোর ৬টায় ভোলা এসে পৌঁছান।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক