ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২১ দুপুর ৩:৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বজ্রপাতে নিয়াজ উদ্দিন নামে (৬০) এক কৃষক মারা গেছেন। তিনি হরিনাকুণ্ডু উপজেলার পার্বতীপুর এলাকার মৃত টুনা মিয়ার ছেলে। রোববার (৬ জুন) সন্ধ্যায় তিনি বজ্রপাতে আহত হন। সোমবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় তিনি শহরের পানি উন্নয়ন বোর্ডের আঙিনায় বাঁধা তার গরু আনতে যান। তখন হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় কতর্বরত চিকিৎসক রাতে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, বজ্রপাতে আহত ওই কৃষক রক্তশূন্য হয়ে পড়েন। তার অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। ওই দিন বজ্রপাতে এক নারীসহ আরো দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান স্বাস্থ্য কর্মকর্তা।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ