ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১-১০-২০২৬ রাত ৯:২৯

নোয়াখালী কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী এবং সাবেক পৌর মেয়র জহিরুল হক রায়হানের রত্নগর্ভা মা নূর জাহান গাজী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (০১ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে চট্টগ্রামের জিএসসি মোড়স্থ মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা নূর জাহান গাজী ২ নং সুন্দলপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের মরহুম হাজী মোহাম্মদ ইদ্রিস মিয়ার জ্যেষ্ঠ কন্যা। তিনি নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বড় বোন এবং কবিরহাট উপজেলার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের মাতা। তাঁর স্বামী ছিলেন মরহুম গাজীউল হক।

স্থানীয় রাজনীতি ও সামাজিক ইতিহাসে তাঁর অবদান স্মরণীয়। ১৯৯৯ সালে অনুষ্ঠিত কবিরহাট পৌরসভা নির্বাচনে তৎকালীন বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম দুলালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ইতিহাস গড়েছিলেন। তৎকালীন সময়ে রক্ষণশীল পরিবেশ পেরিয়ে কবিরহাট পৌরসভার ইতিহাসে প্রথম নারী মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি নারী নেতৃত্ব ও গণমানুষের প্রতিনিধিত্বে এক সাহসিকতার নজির স্থাপন করেন।

পারিবারিক সুত্র জানিয়েছেন, আগামীকাল শুক্রবার সকাল ১০টায় কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (কলাবাগান) গাজীউল হক সাহেবের নতুন বাড়ি প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

একজন প্রবীণ, মহিয়সী ও রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী পরিবারের এই অভিভাবকের মৃত্যুতে পুরো কবিরহাট উপজেলা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Aminur / Aminur

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত