ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২-১০-২০২৬ দুপুর ১১:৩৯
মাত্র তিন বছর বয়সেই জটিল কিডনি রোগে আক্রান্ত হয়েছে সানজিদা ইসলাম সাফিয়া। তার দুই কিডনির ছাকুনি নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে। মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ইতোমধ্যে সর্বস্বান্ত হয়ে পড়েছে দিনমজুর পরিবারটি। চিকিৎসা অব্যাহত রাখতে এখন আরও প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। সানজিদা ইসলাম সাফিয়া যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর শহিদুল ইসলামের মেয়ে। সাফিয়ার বাবা শহিদুল ইসলাম জানান, প্রায় এক বছর ধরে মেয়েকে ঢাকাসহ খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। এরপরও তার শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থতার জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা চালিয়ে যেতে হবে। এমনকি প্রায় ১৭ বছর পর্যন্ত চিকিৎসার প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি আরও জানান, মেয়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে জমিজমা ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করেছেন। পাশাপাশি ধার-দেনা এবং স্থানীয়দের সহযোগিতায় এ পর্যন্ত প্রায় ছয় লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু দিনমজুরের সীমিত আয়ে দীর্ঘমেয়াদি চিকিৎসার এই ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। বর্তমানে চিকিৎসা চালিয়ে যেতে আরও প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় অসহায় পরিবারটি শিশু সাফিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রবাসীদের প্রতি মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।
সহায়তা পাঠানোর যোগাযোগ:-সানজিদা ইসলাম সাফিয়ার বাবা শহিদুল ইসলাম
বিকাশ: ০১৯১০-০০৯০৯৮

এমএসএম / এমএসএম

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১