ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২-১০-২০২৬ দুপুর ১১:৫৮

‎সাভারে ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা মামলায় একই পরিবারের দুই চাচাতো ভাইয়ের নাম আসামির তালিকায় আসায় প্রতিবাদ জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, রাজনৈতিক পরিচয় নয়, স্থানীয় জমি-সংক্রান্ত বিরোধের জেরেই তাদেরকে মামলায় জড়ানো হয়েছে।
‎
‎মামলার এজাহারে মোহাম্মাদ সাব্বির হোসেন (২৮)-কে ১৭ নম্বর এবং সৈকত (২৭)-কে ১৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাহারে তাদের রাজনৈতিক পরিচয় হিসেবে ‘সাভার পৌর ছাত্রলীগ’-এর সঙ্গে সম্পৃক্ততার কথা বলা হয়েছে।
‎
‎তবে শুক্রবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দুই যুবকের পরিবারের সদস্যরা এ দাবি নাকচ করেন। তাদের ভাষ্য, সাব্বির ও সৈকত কেউই আওয়ামী লীগ বা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
‎
‎এজাহার অনুযায়ী, ১৬ নম্বর আসামি সৈকতের ঠিকানা কর্ণপাড়া, সাভার। তার পিতার নাম লুৎফর। ১৭ নম্বর আসামি সাব্বিরের পিতার নামও উল্লেখ রয়েছে।
‎
‎পরিবারের বক্তব্য:
‎সাব্বিরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সাব্বিরের বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলায় প্রায় ছয় মাস কারাভোগ করেছেন।
‎
‎অন্যদিকে সৈকতের মা জানান, তার স্বামী ১৬ মাস আগে মারা গেছেন। তার দাবি, তার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। জমি-সংক্রান্ত পূর্বশত্রুতার কারণেই তাকে আসামি করা হয়েছে।
‎
‎পরিবারের সদস্যরা আরও বলেন, একই জমি-সংক্রান্ত বিরোধের সূত্র ধরেই দুই চাচাতো ভাইকে মামলায় আসামি করা হয়েছে। তারা মামলার তদন্তে এজাহারে উল্লেখ করা রাজনৈতিক পরিচয় এবং দুই যুবকের প্রকৃত সম্পৃক্ততার বিষয়টি যাচাইয়ের দাবি জানিয়েছেন।
‎
‎এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন, “এই মামলায় এজহারভুক্ত আসামি ছাড়াও অজ্ঞাতনামা আসামিসহ সর্বমোট ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে তাদের অব্যাহতি দেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ

মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ

নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২

কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ