আখ চাষে লাখপতি
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালি ইউনিয়নে আখ চাষে শতাধিক কৃষকের ভাগ্য বদলেছে। এ ফসলের চাহিদা বেশি থাকায় দিন দিন আখ চাষের দিকে ঝুঁকছেন সীমান্ত এলাকার কৃষকরা। লাভজনক এই ফসল ঘিরে অনেক কৃষকের সংসারে ফিরেছে স্বচ্ছলতা। ভাল দামও পাচ্ছেন চাষীরা। আখ চাষ করে উৎপাদন ব্যয় উঠিয়ে দ্বিগুণ লাভ হওয়ায় চাষীদের মুখে হাঁসি ফুটেছে।
কৃষকরা জানান,এক বিঘা জমিতে আখ চাষে খরচ হয় প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। ভালো ফলন হলে সেখান থেকে দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত আয় হচ্ছে। তারা আরও জানান, আখ চাষে শ্রম কম ও আখে রোগ বালায় সীমিত ফলে কম খরচে বেশি লাভের কারনে আখ চাষে ঝুঁকছেন এ অঞ্চলের কৃষকরা। শুধু পুটখালী ইউনিয়েনের শতাধিক কৃষক এখন আখ চাষের সঙ্গে যুক্ত। আখের সাথে সাথী ফসল হিসেবেও বিভিন্ন স্বল্প জীবনকালীন ফসল চাষ করছেন কৃষকেরা। সকাল থেকে বিকেল পর্যন্ত রাস্তার ওপর ভ্যানে করেও বিক্রি হচ্ছে আখ। এ অঞ্চলের মানুষ ভ্যানে মেশিন বসিয়ে আখের রস তৈরি করে বিক্রি করছেন। আবার বিভিন্ন এলাকা থেকে মানুষ বাগানে এসে আখ কিনে কেটে খাচ্ছেন।
বেনাপোল সীমান্তবর্তী পুটখালী ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ জমিতে আখের আবাদ হয়েছে। কোথাও কৃষকরা আখের পরিচর্যায় ব্যস্ত, আবার কোথাও পরিপক্ব আখ কেটে বাজারজাতের প্রস্তুতি চলছে। স্থানীয় হাট-বাজারের পাশাপাশি পাইকাররাও কৃষকের জমি থেকে আখ কিনে নিয়ে যাচ্ছেন। ফলে সবুজ আখের বিস্তীর্ণ মাঠ এখন শুধু ফসলের জমি নয়, সীমান্তের মানুষের অর্থনৈতিক স্বপ্ন ও ঘুরে দাঁড়ানোর প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
স্থানীয় চাষীরা, ফিলিপাইন, রংবিলাস, ঈশ্বরদী,গান্ডারি লিপিস্টিক সুন্দরী’ ও ‘চায়না লাল সুন্দরী’সহ বিভিন্ন উন্নত জাতের আখের আবাদ হয়েছে। আখ খেতে সামনে পথের ধারে বসছে আখ বেচাকেনার হাট।
শার্শা উপজেলার বেনাপোল, পুটখালি, বাগআঁচড়া, গোগা ও ডিহিসহ সীমান্ত এলাকাজুড়ে আখ চাষে ভাগ্য বদলাচ্ছেন কুষকরা। অনান্য ফসলে লাভের পরিমান কম হওয়ায় অল্প খরচে অধিক লাভের কারনে দিন দিন বেড়েছে মিষ্টি আখের চাষ। চলতি মৌসুমে যশোরের শার্শা উপজেলায় প্রায় ৪৭ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। বিশেষ করে বেনাপোলের খলশি এলাকায় ব্যাপকভাবে আখ চাষ বৃদ্ধি পেয়েছে । স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার মিষ্টি আখ বিক্রি হচ্ছে বিভিন্ন জেলায়।
কৃষক সম্রাট হোসেন বলেন, বাপের দেওয়া দশ কাঠা জমিতে প্রথম আখ চাষ শুরু করেছিলাম। বর্তমানে আমার ৪ বিঘা জমিতে আখ রয়েছে। আখ বিক্রি করে লাভের টাকা দিয়ে চলছে পরিবার ও সন্তানদের ভরণপোষণ। আখ বিক্রির কয়েক লাখ টাকা ব্যাংকেও জমিয়েছেন।
আরেক আখ চাষী আরমান হোসেন বলেন, আখ চাষে লাভ দেখে এখন এ অঞ্চলের অনেক কৃষকই নতুন করে আখ চাষে অগ্রহী হচ্ছেন। এতে একদিকে কৃষকের আয় বাড়ছে, অন্যদিকে খলসি এলকার ব্যপকহারে আখ চাষ বাড়ছে। নতুন চাষীরাও আখ চাষে উদ্ভূত হচ্ছেন।
নাভারণের আখ ব্যাপারী আলিম বলেন, প্রতি বছর শুরুতে খলশি গ্রাম থেকে কৃষকদের নিকট থেকে আখ ক্রয় করি। খোলা বাজাবে আখ বিক্রিতে বেশি লাভ হওয়ায় এখান থেকে আখ নিয়ে যাচ্ছি। বিভিন্ন এলাকা থেকে ও সীমান্ত সংলগ্ন গ্রাম পুটখালি আসছেন মৌসুমি ব্যবসায়ীরা। এখান থেকে আখ কিনে লাভবান হচ্ছেন।
পুটখালী ইউনিয়নের ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, পুটখালী সীমান্তে অস্ত্র, মাদক ও মানব পাচার প্রতিরোধের জন্য সীমান্তের ১৫০ গজের ভেতর তিন ফুট উচ্চতার ফসল চাষ না করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র নিষেধাজ্ঞা রয়েছে। এজন্য অনেকে চাষীদের সীমান্তের কাছাকাছি জমি থাকলেও তারা সেখানে আখ,পাঠ ও ভুট্টা চাষ করতে পারেন না। স্থানীয় চাষীরা এজন্য খলসী এলাকায় বেশি আখ চাষ করছেন। অনেকে জমি লিজ নিয়ে আখ চাষে
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, গান্ডারি ইশ্বরদী ও এসআর ১৬ এবং লিপিষ্টিক জাতের আখের চাহিদা দিনদিন বাড়ছে। আখ চাষে অধিক লাভ হওয়ায় বাড়ছে চাষ। চলতি বছরে প্রায় ৪৭ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। আমরা কৃষকদের সময়মত সঠিক পরামর্শ প্রদান করছি। আশাবাদী, আগামী বছর এ অঞ্চলে আরও আখ চাষ বাড়বে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা