ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২-১০-২০২৬ দুপুর ২:৩৯

বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের বসতঘর থেকে মুজিবর রহমান(৬২) নামের একজন সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর খবরের ভিত্তিতে শুক্রবার সকালে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাগলাদিয়াপাড়া এলাকায় নিজ বাড়ির ঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মজিবর রহমানের পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, ওই বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ আসছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তাঁরা ঘরের জানালা দিয়ে ভিতরে মৃতদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগে মারা গেছেন। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের সঙ্গে শেষবারের মতো তাঁর দেখা হয়েছিল। ফকিরহাট মডেল থানার ওসি মোঃ  রাজিউল্লাহ খান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে সাবেক ওই ইউপি সদস্যের মৃতদেহ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। আর ওই বাড়ীতে আর কেহ ছিলেন না। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যু আসল ঘটনা জানা যাবে।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’