চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। অভিযানে ১৭ হাজার ১৮৮টি ইয়াবা ট্যাবলেট, ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) অভিযান ও নিয়মিত কার্যক্রমের ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে নিয়মিত মামলায় ৯৫ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৩৪ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৬৩ জন, পরোয়ানামূলে ৬৫ জন এবং সাজা পরোয়ানামূলে ১২ জন রয়েছেন। এ ছাড়া, মাদক মামলায় ৪৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে আরও ৪৩ জনকে গ্রেপ্তারের তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, ৪ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় এবং ৩০টি মাদক মামলা করা হয়েছে।
উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৭ হাজার ১৮৮টি ইয়াবা ট্যাবলেট, ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজা, ১৭ লিটার চোলাই মদ, ৯৬ বোতল ফেনসিডিল সিরাপ, ছয় বোতল বিদেশি মদ ও দুইটি ট্যাপেন্টাডল ট্যাবলেট।
aliul / aliul
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ
স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের
১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ
‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হবে