ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১০-২০২৬ দুপুর ৩:১৭

চট্টগ্রামের জোরারগঞ্জে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মুখোশসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- চট্টগ্রামের ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের রহমতপুর এলাকার মো. আনোয়ার হোসেন (২৩), ফেনী সদর থানার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর এলাকার বেলায়েত হোসেন (৩০) এবং জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার মো. আলাউদ্দিন ওরফে মামুন (৩৬)। 

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি ছোরা, একটি লম্বা রামদা ও সাতটি কালো মুখোশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নয়াটিলা থেকে কয়লা বাজার পর্যন্ত এলাকায় ডাকাতির ঘটনা ও ডাকাত দলের তৎপরতা বেড়েছে। এ কারণে সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত পুলিশের অভিযান চলছে।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার রাতে নয়াটিলা মাজারের প্রায় ১০০ গজ পূর্বে মহাসড়কের উত্তর পাশে অভিযান চালানো হয়। এ সময় জঙ্গলের মধ্যে মুখোশ পরা ১৪ থেকে ১৫ জনের একটি দলকে দেশীয় অস্ত্রসহ দেখতে পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যান।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে ডাকাতি করার উদ্দেশ্যেই তারা অস্ত্র নিয়ে সেখানে জড়ো হয়েছিলেন। গ্রেপ্তার তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসপি মাসুদ আলম আরও জানান, গ্রেপ্তার আলাউদ্দিন ওরফে মামুনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানায়ও তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

aliul / aliul

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : চসিক মেয়র

৪ হাজার ৫৯২ জনবল নিয়ে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিটের

১৫ বছরের জন্য এনসিটি ইজারার সিদ্ধান্তে বন্দর রক্ষা কমিটির তীব্র ক্ষোভ

‘মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি বাল্যবিয়েকে উৎসাহিত করবে’

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, হত্যা ৫২ জন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে সেপা চুক্তি সই হ‌বে

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির