ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১০-২০২৬ বিকাল ৬:৪০

রাশিয়ার সোচির সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস (আইওসিই-২০২৬)-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের চমৎকার পারফরম্যান্স দেশকে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবান্বিত করেছে।

প্রতিযোগিতায় বাংলাদেশ দল একটি স্বর্ণপদক, দুটি ব্রোঞ্জপদক এবং একটি মেরিট সার্টিফিকেট অর্জন করেছে। শুক্রবার (২ অক্টোবর) ঢাকার রাশিয়ান হাউস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ দলের উল্লেখযোগ্য অর্জন হলো–
আবু মাহজূরাহ আয়মান– স্বর্ণপদক জিতেছেন। তিনি ১০০-এর মধ্যে পূর্ণ ১০০ নম্বর অর্জন করে বিশ্বব্যাপী প্রথম স্থান অর্জন করেছেন।

এছাড়াও এস এম আনফাল হাবিব– ব্রোঞ্জপদক, ফাবিহা নূরজীনা– ব্রোঞ্জপদক, ইস মাহ আরূশ– মেরিট সার্টিফিকেট (সম্মানজনক স্বীকৃতি) অর্জন করেছেন।

শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, কয়েক মাসের নিবিড় প্রস্তুতি এবং জলবায়ু ও পরিবেশ বিজ্ঞানের প্রতি গভীর নিষ্ঠার অসাধারণ ফলাফল হিসেবে এ সাফল্য অর্জিত হয়েছে।

ঢাকায় অনুষ্ঠিত নিবিড় কর্মশালা থেকে শুরু করে রাশিয়ার সোচির সিরিয়াসে মাঠপর্যায়ের কাজ, ল্যাবরেটরি কার্যক্রম এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ– প্রতিটি পর্যায়ে বাংলাদেশ দলের সদস্যরা তাদের দক্ষতা, জ্ঞান ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।
আন্তর্জাতিক এ অর্জনের পেছনে বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস-বিওসিইর আয়োজক এবং সংশ্লিষ্ট সবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুতি ও এ আন্তর্জাতিক যাত্রায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা ও সমর্থন করেছেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

বাংলাদেশ দলের এ সাফল্য দেশের তরুণ প্রজন্মের মধ্যে জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিজ্ঞান, বৈজ্ঞানিক জ্ঞান ও গবেষণামুখী আগ্রহ বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হতে পারে।

aliul / aliul

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ