ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১০-২০২৬ বিকাল ৭:২৪

দীর্ঘদিন বেদখলে থাকা লালবাগের ঢাকা সরকারি বধির হাই স্কুলের নামে বরাদ্দ করা এক একর উদ্ধার করা জমিতে মজবুত সীমানাপ্রাচীর নির্মাণসহ ভবিষ্যতে এ জমি যেন আর বেদখল না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (২ অক্টোবর) লালবাগে ঢাকা সরকারি বধির হাই স্কুলের সীমানাপ্রাচীর নির্মাণ এবং লালবাগ বেড়িবাঁধ সড়কের মেরামত ও সংস্কারকাজের উদ্বোধনকালে তিনি এ সতর্কবার্তা দেন। 

​অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক জানান, বধির স্কুলের এক একর জায়গাটি পুনরুদ্ধারে ঢাকা জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং ডিএসসিসির সম্মিলিত প্রয়াস ছিল।

তিনি বলেন, এই উদ্ধারকৃত জায়গায় দ্রুত সীমানাপ্রাচীর ও পরবর্তীতে স্কুল ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। উদ্ধার করা জমি নিয়ে কেউ নতুন দাবি জানালে তাকে বৈধ কাগজপত্র দেখাতে হবে। যাচাই-বাছাই ছাড়া কেবল দাবির ভিত্তিতে কোনো জায়গা ছাড়া হবে না।

​তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্কুলের নতুন ভবন নির্মাণের আলোচনা চলছে। মন্ত্রণালয় থেকে উদ্যোগ না নেওয়া হলে বা তিনি ভবিষ্যতে নির্বাচিত হলে সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন বধির শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে সিটি করপোরেশনে চাকরি দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

একই সময়ে, লালবাগ বেড়িবাঁধ সড়কের লবণ ফ্যাক্টরি সংলগ্ন সুইচগেট থেকে মদিনা ফিলিং স্টেশন পর্যন্ত সড়কের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান উপস্থিত ছিলেন। 

aliul / aliul

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও

শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান

বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা