শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সময় দিতে হবে, হাসিখুশি ও সঠিক উপায়ে সুস্থ রাখতে হবে এবং প্রযুক্তির সঙ্গে পরিচিত করে প্রযুক্তি জ্ঞানে দক্ষ করতে হবে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে বিশ্ব হাসি দিবস ২০২৬ উপলক্ষে ‘ঠোঁট-তালু কাটা কোনো অভিশাপ নয়, চিকিৎসায় ভালো হয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাইল্ড এওয়ার্নেস ফাউন্ডেশন ও লাইভ হসপিটালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চিকিৎসকদের প্রশংসা করে মন্ত্রী বলেন, ডাক্তার বিজয় কৃষ্ণ দাস প্রায় ১৬ হাজার অপারেশন করেছেন এবং এই লাইভ হসপিটাল থেকে প্রায় ৮৮ হাজার শিশু-বাচ্চাদের ঠোঁট ও তালু অপারেশন করা হয়েছে। একটি শিশুর মুখে হাসি ফোটানোর চেয়ে বড় মানবিক কাজ আর হতে পারে না।
তিনি এই মহতি কাজের সঙ্গে জড়িত চিকিৎসক ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
প্রযুক্তির সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মাত্র সাত মাস হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবার জন্য স্বল্পমূল্যে দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিতকরণ, কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোত্তম ব্যবহার এবং টেলিমেডিসিনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও যেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারে, সে লক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, আপনারা মানবসেবা করার জন্যই এই পেশা বেছে নিয়েছেন। আপনাদের যেখানেই দায়িত্ব দেওয়া হয়, দয়া করে মনোযোগ দিয়ে সেখানে কাজ করুন। সরকার ও জনগণের পাশাপাশি চিকিৎসকদের নিজেদেরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর বিজয় কৃষ্ণ দাস।
aliul / aliul
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা