দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
উত্তরাঞ্চলের দুধকুমার নদীর পানি আগামী দুই দিন বাড়তে পারে। একই সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও আগামী দুই দিন বাড়ার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার (২ অক্টোবর) বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল কমেছে।
আগামী তিন দিন তিস্তা ও ধরলা নদীর পানি সমতল কমতে পারে। অপরদিকে, দুধকুমারের পানি আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন বাড়তে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বেড়েছে। আগামী দুই দিন এ দুই নদীর পানি আরও বাড়তে পারে এবং পরবর্তী এক দিন কমতে পারে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে। ব্রহ্মপুত্রের পানি আগামী তিন দিন কমে পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। যমুনার পানি আগামী পাঁচ দিন কমতে পারে।
গঙ্গার পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী তিন দিন আরও বাড়তে পারে। এরপর দুই দিন স্থিতিশীল থাকতে পারে। তবে পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় কমেছে এবং আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে।
aliul / aliul
দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও
শিশুর হাসি ফোটাতে প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে হবে: টেলিযোগাযোগ মন্ত্রী
ভিসা আবেদনে সহায়তা করতে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না : ডিএসসিসি প্রশাসক
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ
রাশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশ দল
স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৬
ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান
বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা