ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ১২:১২

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।

গতকাল সকাল আনুমানিক ৮টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি বাড়ির দশম তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ জানায়, কাইয়ুম শাহরিয়ার জাহেদী নামে এক ব্যক্তিকে অভিযুক্তরা  ভয়ভীতি দেখায় যে তার নামে মামলা আছে। নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দেন তারা। মামলা নিষ্পত্তির কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। একপর্যায়ে ভয়ে তিনি তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে তাদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান তিনি।

এ বিষয়ে  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র পায়। পরিচয়পত্রটি দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন বলে জানান তিনি।
 
মো. আকতার হোসেন আরও বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

aliul / aliul

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না : শামা ওবায়েদ

গরুর মাংস আমদানির অনুমতি চায় রেস্তোরাঁ মালিক সমিতি

আগামী পাঁচ দিন বৃষ্টির আভাস, শিগগিরই বিদায় নেবে মৌসুমি বায়ু

উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা হচ্ছে

দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

সাংবাদিকতার জন্য এক জীবন : তৌফিক ইমরোজ খালিদীর দীর্ঘ কর্মজীবন

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ বিমানমন্ত্রীর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল হতে হবে: হুইপ নিজান

দুধকুমারের পানি বাড়তে পারে, বাড়ছে সুরমা-কুশিয়ারার পানিও