হাতীবান্ধা সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও এস্কাপ সিরাপ আটক করেছে বিজিবি
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ও এস্কাপ সিরাপ আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) ভোর প্রায় সাড়ে পাঁচটার দিকে সিংগীমারী বিওপি এলাকার আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী পকেট নামক সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান মালামাল বাংলাদেশে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্ত এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে সীমান্ত পার হয়ে পালিয়ে যায় বিজিবি জানিয়েছে।
অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২৯৫ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ এবং ১০ কেজি ভারতীয় গাঁজা। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য সর্বমোট সিজার মূল্য- ১,৫৩,০০০/- (এক লক্ষ তিপ্পান্ন হাজার) টাকা।
এ বিষয়ে ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জুলকার নাঈন জানান, দেশের সীমান্ত সুরক্ষা, রাষ্ট্রীয় রাজস্ব রক্ষা এবং মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে। সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির এই বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু
বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু
চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত
মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা
সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ
মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ
নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২
কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ
ইউরেনিয়ামবাহী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত
Link Copied