ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনপুরায় রাস্তা নিয়ে বিরোধের জেরে ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ১২:৫৯

ভোলার মনপুরা উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর ৬ নম্বর ওয়ার্ডে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলাটিতে বর্তমানে ওই কিশোরকে শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলা নং-১৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় গত ৩০ আগস্ট মনপুরা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী শিশুটির মা কুলসুম বেগম।

এজাহারে বাদী অভিযোগ করেন, গত ২৭ আগস্ট দুপুর আনুমানিক ১২টার দিকে তার ছয় বছরের মেয়ে বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত কিশোর বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুটিকে তার বাবার বসতঘরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, আনুমানিক আধা ঘণ্টা পর শিশুটিকে বাড়ির সামনে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তের বাবার বসতঘর থেকে শিশুটিকে কাঁদতে কাঁদতে বের হতে দেখেন তিনি। পরে শিশুটিকে জিজ্ঞাসা করলে অভিযুক্ত তাকে ঘরে নিয়ে তার প্যান্ট খুলেছে বলে জানায় এমনটাই এজাহারে উল্লেখ করেছেন শিশুটির মা।

বাদী আরও দাবি করেন, পরে তিনি সাক্ষীদের উপস্থিতিতে শিশুটিকে পরীক্ষা করে রক্তের দাগ দেখতে পান। এরপর আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানান। এ সময় অভিযুক্তের মা তার ছেলেকে চড়-থাপ্পড় দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি সমাধানের আশ্বাস দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, পরবর্তী তিন দিনেও বিষয়টির কোনো সমাধান না হওয়ায় শিশুটিকে ২৯ আগস্ট মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে শিশুটির চিকিৎসা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। চিকিৎসা সংক্রান্ত রেজিস্ট্রেশন নম্বর ১৪৫৪/১, তারিখ ২৯ আগস্ট ২০২৬ বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত কিশোরের পরিবারের দাবি, প্রায় ১১ বছর আগে মো. খোকন পিটার, পিতা মৃত কাদের বেপারী, একই এলাকার আবদুল আলী শেখের কাছ থেকে ২৪ শতক জমি ক্রয় করেন। ওই জমিতে যাতায়াতের জন্য পৃথক কোনো রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরে খোকন পিটার তাদের বসতবাড়ির ওপর দিয়ে চলাচল করে আসছেন বলে দাবি পরিবারের।

পরিবারটির অভিযোগ, বসতবাড়ির ওপর দিয়ে চলাচলের সময় গাছের ক্ষতি ও গাছের ফল পেড়ে নেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে ১৫ বছরের কিশোর বিভিন্ন সময় প্রতিবাদ করত। তাদের দাবি, দীর্ঘদিনের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরেই পরবর্তীতে কিশোরটির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন (ডালিম) বলেন, ২৮ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে খোকন পিটার তার বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে জাগিয়ে তার নাতনিকে ওই কিশোর ধর্ষণ করেছে বলে জানান। পরে তিনি তার স্ত্রীকে শিশুটিকে দেখতে খোকন পিটারের বাড়িতে পাঠান। তার দাবি, তার স্ত্রী শিশুটিকে দেখে ধর্ষণের মতো কোনো দৃশ্যমান আলামত দেখতে পাননি।

আলমগীর হোসেন আরও বলেন, পরদিন খোকন পিটার তাকে ফোন করে শিশুটি হাঁটতে পারছে না বলে জানান। পরে শিশুটিকে চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেওয়া হলে খোকন পিটার আর্থিক সংকটের কথা জানান। এরপর তিনি ৫ হাজার টাকা দেন এবং শিশুটিকে চরফ্যাশনে চিকিৎসকের কাছে নেওয়া হয় বলে জানান।

আলমগীর হোসেনের দাবি, পরবর্তীতে খোকন পিটার তাকে ফোন করে তার বেয়াইয়ের সঙ্গে কথা বলিয়ে দেন। ওই ব্যক্তি রাস্তা নিয়ে দুই পরিবারের বিরোধ মীমাংসার অনুরোধ করেন এবং রাস্তার বিরোধ মীমাংসা হলে ধর্ষণের বিষয়টি নিয়ে কোনো ধরনের ঝামেলায় না জড়ানোর কথা বলেছেন বলে দাবি করেন তিনি।

স্থানীয় বাসিন্দা বিবি মরিয়ম বলেন, রাত ১২টার দিকে শিশুটির দাদা খোকন পিটার ও তার স্ত্রী তাদের ডাকেন এবং শিশুটিকে ধর্ষণের অভিযোগের কথা জানান। পরে তিনি শিশুটিকে দেখতে গেলে কোনো দৃশ্যমান আলামত দেখতে পাননি বলে দাবি করেন।

আরেক স্থানীয় বাসিন্দা সুমি বলেন, শিশুটির মা তাকে শিশুটিকে দেখতে পাঠিয়েছিলেন। তিনি শিশুটিকে দেখে কোনো দৃশ্যমান আলামত দেখতে পাননি বলে দাবি করেন। তবে শিশুটির মা আগের রাতে রক্তপাত হওয়ার কথা জানিয়েছিলেন বলে জানান সুমি।

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “মনপুরা থানায় শিশু ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের হলে আমরা আসামিকে গ্রেপ্তার করে যশোর শিশু সংশোধনাগারে প্রেরণ করি।”

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ

মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ

নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২

কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ

ইউরেনিয়ামবাহী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত