ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

৫ অক্টোবর থেকে রাজশাহী ইন্টা: জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ১:৩

আগামী ৫ থেকে ১০ অক্টোবর-২৬ পর্যন্ত ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের অর্কিড হলরুমে মিট দ্যা প্রেসে আয়োজকরা এ তথ্য জানান। 

তারা জানান, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় ও টেনিস কমপ্লেক্স, রাজশাহী এর ব্যবস্থাপনায় রাজশাহীতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশের সর্বমোট শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চায়না, কোরিয়া, যুক্তরাষ্ট্রের'র খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। খেলোয়াড়, কোচ, অভিভাবক ও অফিসিয়ালদের আবাসনের জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স এবং গ্রান্ড রিভার ভিউ'কে নির্ধারণ করা হয়েছে। হোটেল ও মোটেল হতে খেলোয়াড়দের ভেন্যুতে যাতায়াতের জন্য সার্বক্ষণিক ২ টি মাইক্রোবাসের ব্যবস্থা রাখা হয়েছে।

অংশগ্রহণকারী বালকদের মধ্যে র‍্যাংকিংয়ে শীর্ষ খেলোয়াড় থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তার আই.টি.এফ বিশ্ব জুনিয়র র‍্যাংকিং ১০৫৯ এবং বালিকাদের মধ্যে র‍্যাংকিংয়ে শীর্ষ খেলোয়াড় ভারত এর শেখ শাজফা, তার র‍্যাংকিং ২০৪৫।

বালক এককে ৩২ জন ও বালিকা এককে ৩২ জনের ড্র'র মধ্যে ৪ জন আসবেন কোয়ালিফাইং রাউন্ড থেকে এবং ৪ জন ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে। বালক দ্বৈত ১৬ ও বালিকা দ্বৈত ১৬ এর ড্র হবে এবং টুর্নামেন্টের কোয়ালিফাইং খেলা ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ৫ অক্টোবর  সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে মেইন ড্র'র খেলা অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে হাসিনুর রহমান টিংকু টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং টুর্নামেন্ট রেফারী মনোনীত হয়েছেন ভারতের জয় মুখার্জী। তিনি আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারী। সফলভাবে আয়োজনের জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটি নিরলসভাবে কাজ করছেন।

আগামী ৫ অক্টোবর সকাল ৯ টায় টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং অতিথি হিসেবে রাজশাহীর ৬টি আসনের সংসদ সদস্য এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি দপ্তর প্রধান ও কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

মিট দ্যা প্রেসে টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহামান টিংকু,
টুর্নামেন্ট মিডিয়া কমিটির আহবায়ক গোলাম মোস্তফা মামুন, ১০ম বারের মত রাজশাহীতে ভারত থেকে আগত অংশগ্রহনকারি আইটিএফ টুর্নামেন্ট রেফারি
জয় মুখার্জী, জেলা ক্রীড়া কর্মকর্তা
জাহাঙ্গীর হোসেন এবং টেনিস কমপ্লেক্স রাজশাহীর সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ

মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ

নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২

কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ

ইউরেনিয়ামবাহী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত