ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নদী-খাল দখলমুক্ত করতে কোনো রাজনৈতিক বিবেচনা হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ১:৪

দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বা রাজনৈতিক বিবেচনা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, একবার খনন ও পুনরুদ্ধার করা নদী-খাল কিংবা জলাশয় যাতে পুনরায় বেদখল হতে না পারে, সে বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মহানন্দা নদী এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নদী ও পরিবেশ বিষয়ক সংগঠন ‘নোঙর বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত ‘নোঙর রিভার ক্যাম্প’-এর আনুষ্ঠানিক পতাকা হস্তান্তরের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী।

আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের ৩টি অভিন্ন নদী রয়েছে। আন্তর্জাতিক আইন মেনে এসব আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য অধিকার আদায়ে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ফারাক্কা চুক্তির প্রসঙ্গ টেনে তিনি জানান, ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তা নবায়নের সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, নদী রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোঙর বাংলাদেশের উদ্যোগে পঞ্চগড় থেকে শুরু হওয়া এই ধারাবাহিক রিভার ক্যাম্প দেশের বিভিন্ন জেলা প্রদক্ষিণ শেষে টেকনাফে গিয়ে সমাপ্ত হবে।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আঁকাশ, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নির্বাহী সদস্য দীন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান ও নাসির খান মিন্টুসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ

মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ

নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২

কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ

ইউরেনিয়ামবাহী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত