কুড়িগ্রাম জেলা জাসাসের নবগঠিত কমিটিকে ভূরুঙ্গামারী উপজেলা জাসাসের ফুলেল শুভেচ্ছা
কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় ভূরুঙ্গামারী উপজেলা জাসাসের পক্ষ থেকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে নবগঠিত কুড়িগ্রাম জেলা জাসাসের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ভূরুঙ্গামারী উপজেলা জাসাসের নেতৃবৃন্দ নবগঠিত জেলা কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কুড়িগ্রাম জেলা জাসাস কমিটির সভাপতি মো. আহসান হাবিব সজিব, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক বাবু, ভূরুঙ্গামারী উপজেলা জাসাসের আহ্বায়ক মাসুদ আল করিম, সদস্য সচিব কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক এস এম মহিবুল নঈম সিমনসহ কুড়িগ্রাম জেলা জাসাস ও ভূরুঙ্গামারী উপজেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে হবে। একই সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা জাসাসের সভাপতি মো. আহসান হাবিব সজিব বলেন, “ইনশাআল্লাহ, আপনাদের নেতৃত্বে ভূরুঙ্গামারী উপজেলা জাসাস সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে আরও গতিশীল হয়ে অগ্রণী ভূমিকা পালন করবে।” তিনি ভূরুঙ্গামারী উপজেলা জাসাসের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। এ সময় ভূরুঙ্গামারী উপজেলা জাসাসের নেতৃবৃন্দ নবগঠিত কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে কুড়িগ্রাম জেলা জাসাস সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং জেলার সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক অবদান রাখবে। পরে ভূরুঙ্গামারী উপজেলা জাসাসের পক্ষ থেকে নবগঠিত কুড়িগ্রাম জেলা জাসাসের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের প্রতি ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ও সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু
বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু
চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত
মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা
সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ
মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ
নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২
কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ
ইউরেনিয়ামবাহী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে