ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান: এস্কেভেটর জব্দ, ১ লাখ টাকা জরিমানা


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ১:৯

বরিশালের বাকেরগঞ্জে নদী তীর ও ফসলি জমি থেকে অবৈধ উপায়ে মাটি কাটা, বালু উত্তোলন, সরকারি জমি দখল এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেলে উপজেলার কলসকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা এবং মাটি কাটায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কলসকাঠী ইউনিয়নের দাপড়কাটি এলাকায় পাণ্ডব নদী তীরবর্তী স্থান থেকে অবৈধভাবে মাটি কাটার সময় একটি এস্কেভেটর (বেকু) ও পল্টন জব্দ করা হয়। এ সময় অবৈধ মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া পৃথক অভিযানে খাদ্যপণ্যে ক্ষতিকর ও পচা রঙ ব্যবহারের দায়ে স্থানীয় একটি বেকারির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকেই অভ্র জ্যোতি বড়াল বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। পরিবেশ ধ্বংসকারী মাটি ও বালু খেকো চক্রের বিরুদ্ধে প্রশাসনের এই আপসহীন পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ মাটি কাটা, বালু উত্তোলন এবং সরকারি সম্পদ দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ

মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ

নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২

কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ

ইউরেনিয়ামবাহী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত