নেত্রকোণায় সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন
আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় নেত্রকোণার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার কেন্দুয়া, মদন, আটপাড়া এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোট ৩৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। ৩০ সেপ্টেম্বর কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া এই আবাসিক কর্মশালাটি শুক্রবার (২ অক্টোবর) সনদ বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।
কর্মশালায় সাংবাদিকদের আধুনিক ডিজিটাল সাংবাদিকতায় মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিং পদ্ধতির বিভিন্ন প্রযুক্তিগত দিক নিয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ সাহাব উদ্দীন, জিলহাজ উদ্দিন নিপুন এবং সাকমিড প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান।
সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বক্তব্যে তিনি নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, কোনো প্রকার চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে। তিনি আরও জানান, গণমাধ্যমের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের জন্য আরও ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের যুগে অপতথ্য রোধে তথ্য যাচাইয়ের কৌশল রপ্ত করা অত্যন্ত সময়োপযোগী হয়েছে। আলোচনা শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে আনুষ্ঠানিক সনদপত্র বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু
বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু
চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত
মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা
সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ
মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ
নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২
কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ
ইউরেনিয়ামবাহী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে