ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

শালিখায় ফটকির বুকে নৌকাবাইচ, বৈঠার ছন্দে মুখরিত নদীপাড়


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ১:১৩
মাগুরার শালিখায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গ্রামবাসীর আয়োজনে বড়শলই গ্রামের ফটকি নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাইচটি দেখতে নদীর দুই তীরে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শনার্থী।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। নৌকা বাইচে শালিখা উপজেলার গঙ্গারামপুর এলাকাবাসীর নৌকা প্রথম, মাগুরা সদর উপজেলার বাগেরহাট গ্রামবাসীর নৌকা দ্বিতীয় এবং শালিখা উপজেলার মনকালি গ্রামবাসীর নৌকা তৃতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের হাতে নগদ অর্থের পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী।
 
এ সময় নিতাই রায় চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে মাদকের থাবা ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নৌকাবাইচসহ হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় ফিরিয়ে এনে সব ধরনের অপসংস্কৃতি থেকে বের করে আনতে হবে।
তিনি বলেন, মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হবে। কারণ তারাই দেশের ভবিষ্যৎ।
 
নৌকাবাইচকে ঘিরে ফটকি নদীর দুই পাড়ে বসে দেশীয় ঐতিহ্যের বিভিন্ন পণ্য নিয়ে গ্রামীণ মেলা। মেলায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, নৌকাবাইচ দেখতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। দর্শনার্থীরা গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ আয়োজনের মাধ্যমে নির্মল বিনোদনের সুযোগ পাওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ

মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ

নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২

কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ

ইউরেনিয়ামবাহী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত