মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে ইমাদ পরিবহনের চাপায় গোপাল বেপারী রিপন (৫০) নামে এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-ঢাকা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোপাল বেপারী রিপন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গেড়াখোলা গ্রামের প্রমথ বেপারীর ছেলে। তিনি মুকসুদপুর সদর এলাকার রামপ্রসাদ মিষ্টি ভান্ডারে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেলযোগে মুকসুদপুর সদরের দিকে যাচ্ছিলেন গোপাল বেপারী রিপন। তিনি নিশাতলা এলাকায় পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর বাসটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু
বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু
চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত
মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা
সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ
মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ
নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২
কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ
ইউরেনিয়ামবাহী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে