ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ১:১৯
সমাজে সাধারণত কেক কেটে, আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে জন্মদিন উদযাপন করা হয়। কিন্তু পিরোজপুরে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র।
পিরোজপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও সিনান ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ মেহেদী হাসান তার ছোট সন্তান আবরার বিন মেহেদী এর ৬ষ্ঠ জন্মদিন উপলক্ষে পিরোজপুর শহরের দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন।
খাবার বিতরণকালে মেহেদী হাসান বলেন, আমার ছোট সন্তান এই দিনে পৃথিবীতে এসেছে। আমি চাই সে একজন মানবিক মানুষ হয়ে বড় হোক। সেজন্যই আমার এই উদ্যোগ। আমি আমার প্রতিটি সন্তানের জন্মদিনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করে থাকি। কারণ আমি চাই আমার সন্তান ছোটবেলা থেকেই বুঝুক, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আমাদের কিছু করা দরকার।
তিনি আরও বলেন, জন্মদিন প্রতিটি ব্যক্তির জন্য একটি বিশেষ দিন। এই বিশেষ দিনে যদি আমার সন্তান মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে বড় হতে পারে এবং মানবিক মানুষ হতে পারে, তাহলেই আমার জন্মদিন উদযাপন সার্থক হবে। আমি চাই আমার মতো সমাজের অন্যরাও তাদের বিশেষ দিনগুলোতে মানুষের পাশে দাঁড়াক। সকলের সহযোগিতায় আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলি।
মানবিক এই উদ্যোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সর্বত্র প্রশংসা পাচ্ছেন মেহেদী হাসান ও তার পরিবার।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ

মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ

নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২

কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ

ইউরেনিয়ামবাহী গাড়িবহর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মিষ্টির দোকানের কর্মচারী নিহত