ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ১:৫৫

নরসিংদীর মাধবদীতে এক যুবককে তিন দিন ধরে আটকে রেখে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১১, সিপিএসসি, নরসিংদী। অভিযানে মো. রহিবুল ইসলাম রহিম (২৫) নামে ওই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পিকআপও উদ্ধার করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল আনুমানিক ২টার দিকে মাধবদীর ভগীরথপুর এলাকায় আবুল কালামের বসতবাড়ির একটি ভবনে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার (৩ অক্টোবর) দুপুরে মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার, এসআরবি-১১, সিপিএসসি, নরসিংদী স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতাররা হলেন—মাধবদীর ধুনদলপাড়া এলাকার রইজ উদ্দিন মোল্লার ছেলে আবুল কালাম (৩২) এবং একই এলাকার হবি মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭)।

প্রেস রিলিজে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে মো. রবিউল আলম একটি পিকআপ ভাড়া করে ব্যবসার উদ্দেশ্যে থ্রি-পিসের মালামাল নিয়ে ঢাকার কামরাঙ্গীরচর থেকে নরসিংদীর মাধবদীর শেখেরচরের উদ্দেশে রওনা হন। পথে পিকআপে থাকা থ্রি-পিসের মালামাল চুরি হয়ে গেলে চালক মো. রকিবুল ইসলামকে এর জন্য দায়ী করা হয়। পরে মালামালের ক্ষতিপূরণ বাবদ তার কাছে ১ লাখ ২৩ হাজার টাকা দাবি করা হয়।

এ ঘটনায় বিষয়টি মীমাংসার জন্য রকিবুল ইসলামের ছোট ভাই মো. রহিবুল ইসলাম রহিম মাধবদীর শেখেরচর পণ্ডিত বাজারে এলে তাকে জামিনদার হিসেবে আবুল কালামের বাসায় আটকে রাখা হয়। পরে রকিবুল ইসলামকে ছেড়ে দেওয়া হলেও রহিবুল ইসলাম রহিমকে সেখানে আটকে রাখা হয়। প্রেস রিলিজ অনুযায়ী, এরপর গ্রেফতার দুই আসামিসহ ১৫ থেকে ১৬ জন মিলে তাকে তিন দিন ধরে বিভিন্নভাবে নির্যাতন করে।

একপর্যায়ে রহিবুল ইসলাম রহিমকে মুক্তি দিয়ে জীবিত ফেরত দেওয়ার শর্তে তার ভাই রকিবুল ইসলামের মোবাইল ফোনে কল করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনার সংবাদ পাওয়ার পর এসআরবি-১১, সিপিএসসি, নরসিংদীর গোয়েন্দা দল তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার (২ অক্টোবর) বিকেল আনুমানিক ২টার দিকে ভগীরথপুর এলাকায় আবুল কালামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রহিবুল ইসলাম রহিমকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং আবুল কালাম ও মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে পিকআপটিও উদ্ধার করা হয়।

গ্রেফতার দুই আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ

মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ

নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২

কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ