ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ২:১৮

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় অতর্কিত হামলার শিকার হয়েছেন মো. শরিফ নামে এক ইউপি সদস্য। লাঠিসোঁটা দিয়ে পেছন থেকে হামলা চালিয়ে তার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মো. শরিফ ৫ নম্বর কলাতলী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি কাজীরচর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও আহত ইউপি সদস্যের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে নিজের মহিষ দেখভালের জন্য কাজীরচর ঘাটসংলগ্ন এলাকায় যান শরিফ। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সাড়ে ১১টার দিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহত ইউপি সদস্য মো. শরিফ বলেন, ‘কাজীরচর ঘাটের কাছে নিজের মহিষ দেখভালের জন্য গেলে পেছন থেকে কয়েকজন আমার ওপর হামলা করে। হামলাকারীদের মধ্যে তিনজনকে আমি চিনতে পেরেছি। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তবে কী কারণে ইউপি সদস্যের ওপর এ হামলা হয়েছে এবং হামলার সঙ্গে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ

মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ

নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২

কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ