ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ২:১৯
বগুড়ার ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের নির্মাণকাজের ছাদ ঢালাই শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।
এর আগে সকাল ৯টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ আব্দুল মালেক ট্রাস্টের চেয়ারম্যান ও ধুনট উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্স প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি স্থায়ী অবকাঠামো তৈরি হচ্ছে। স্থানীয় মানুষের কল্যাণে এ প্রতিষ্ঠান ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি শেরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ দবিরুর রহমান বলেন, মানুষের প্রয়োজনকে সামনে রেখে সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহেল বাকী, 
কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল করিম, সহসেক্রেটারি মাহমুদ আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক তালিবুল হাবিব ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজ্জাদ আহমেদ বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষা, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে স্থায়ী অবকাঠামোর প্রয়োজন রয়েছে। শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্স ভবিষ্যতে স্থানীয় বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখবে।
পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্সের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১