ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ২:২১

নেত্রকোণায় জেলার সাংবাদিকদের জন্য ‘মাল্টিমিডিয়া,এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’ আজ(শনিবার)থেকে শুরু হয়েছে। 
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে ।
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান।
এসময় পিআইবি’র প্রশিক্ষক এর সমন্বয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিভাবে তুলে ধরেন। বিশেষ করে মাল্টিমিডিয়া সাংবাদিকতা,কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার এবং তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং বিষয়ে ব্যবহার ও প্রয়োজনীয় ধারণা প্রদান করা হয়।

এছাড়াও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সক্ষমতা তৈরী করেত প্রশিক্ষণের প্রতি গুরুত্বারোপ করা হয়।
আয়োজনে নেত্রকোণা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০জন সাংবাদিকরা অংশ নিচ্ছেন।

এমএসএম / এমএসএম

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ

মনোহরগঞ্জে ইসলামপুর-গজরাপাড়া রাস্তার কাজে ধীরগতি দুর্ভোগে ৪ হাজার মানুষ

নরসিংদীতে যুবককে আটকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, এসআরবির অভিযানে গ্রেফতার ২

কাস্টমসের মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী সোহাগ কারাগারে

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পিরোজপুরে পুত্রের জন্মদিনে পিতার ব্যতিক্রমী উদ্যোগ