ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৩:৭

কুমিল্লার মনোহরগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে আনু মিয়া (৮০)এক বৃদ্ধকে আটক । শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় অভিযুক্তকে মনোহরগঞ্জ থানা পুলিশ আটক করে। ​অভিযুক্ত আনু মিয়া উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। ​শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঋণের চাপে শিশুটির মা–বাবা অনেক দিন  ধরে এলাকা ছাড়া।ফলে মেয়েটি তার চাচা-চাচির আশ্রয়ে থাকছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে যান আনু মিয়া। সঙ্গে থাকা অন্য এক শিশুকে ৫০ টাকা দিয়ে সরিয়ে দেওয়া হয়। এরপরই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন আনু মিয়াকে আটক করে ওই দিন রাতে একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে রাখেন। পরে স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী শিশুর দাবি, এর আগেও ওই ব্যক্তি তার সাথে অনৈতিক আচরণের চেষ্টা করেছিলেন। অভিযোগ অস্বীকার করে আনু মিয়া দাবি করেন, শিশুটি তার কাছে তরকারি নিতে এসেছিল।তিনি তার ওপর কোনো নির্যাতন বা অনিষ্টের চেষ্টা করেননি।​ ঘটনার দিন জরুরি সেবা ৯৯৯ -এর মাধ্যমে খবর পেয়ে মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা অভিযুক্তকে ছেড়ে দেয় এবং শিশুটির পরিবার তখন পুলিশের কাছে লিখিত কোনো অভিযোগ করেনি।​শুক্রবার বিকেলে বিষয়টি জানতে পেরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আনু মিয়া কে আটক করে।​মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ জানান, অভিযুক্ত আনু মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলা দায়ের শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ