ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩-১০-২০২৬ দুপুর ৩:২৪

জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি জমি থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে জিয়া পরিষদের এক নেতার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ করেছেন জিয়া পরিষদের ওই নেতা। ঘটনাটি শুক্রবার (২অক্টোবর) রাত সাড়ে ৮টায় রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড় গ্রামে ঘটেছে। এই ঘটনায় উভয়পক্ষের আহত তিনজনই আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন, রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন আলম ও তাঁর স্ত্রী মাহবুবা খাতুন। অপরপক্ষের আক্কেলপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সুমন। তাঁরা একই এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টায় চক রোয়াইড় নিজ গ্রামে আজাদুলের দোকানের সামনে আলমগীর হোসেন আলম ও আতিয়ার রহমান সুমনের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই সময়  আলমগীর হোসেনের স্ত্রী মাহবুবাও সেখানে আসেন। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁরা তিনজন অহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। 

আলমগীর হোসেনের ভাষ্য, গ্রামের একটি ফসলি জমি থেকে বালু ও মাটি কাটা বন্ধ করতে তিনি গ্রামবাসীদের পক্ষ নেন। এই ঘটনায় শনিবার (৩অক্টোবর) উপজেলা বিএনপি নেতাদের উপস্থিতিতে উভয় পক্ষের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকের বিষয়টি গ্রামের লোকজনদের জানানোর জন্য গ্রামের ভিতরে গেলে আতিয়ার রহমান মাটি ব্যবসায়ীর পক্ষ নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে আমার মাথায় এবং আমার স্ত্রীর চোখের নিচে ছুরিকাঘাত করে। এর আগে সে আমার কাছ থেকে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। 

তবে আতিয়ার রহমান সুমন সকল অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, আলমগীর হোসেন মাদক ব্যবসা করেন। গত এপ্রিল মাসে আমরা তাঁকে মাদক ব্যবসা করতে নিষেধ করেছিলাম। এ কারণে তিনি আমার ওপর ক্ষুব্ধ ছিলেন। শুক্রবার রাতে গ্রামের বাড়িতে গেলে আলমগীর আমাকে মারধর করেন। এতে আমি বাম হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন। আমি বালু উত্তোলনের সঙ্গেও জড়িত নই।

রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াত বলেন, বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুই পক্ষকে নিয়ে বসার কথা ছিল। এর আগেই তারা বিবাদে জড়িয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মাসুদ বলেন, ছুরিকাহত হওয়ার ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নড়াইলে মতুয়া প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে আবারও বালু উত্তোলনের মহোৎসব

কুড়িগ্রামে নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষক বদলির আদেশ স্থগিত

জমিসংক্রান্ত বিরোধে চলাচলের পথ ও সাঁকো বন্ধ: খালের পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থী

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা